N
দশ আজ্ঞা এবং বিশ্রামদিন
যদি আমাদের নয়টি আজ্ঞা পালন করা উচিত, তাহলে বিশ্রামদিনও পালন করা উচিত
সারা জগতের অনেক চার্চ দাবী করে যে বিশ্রামদিন লোপ করা হয়েছে কারণ এটা পুরাতন নিয়মের ব্যবস্থার অংশ।
তবুও ঈশ্বরের লোক হিসাবে, আমাদের সমস্ত দশ আজ্ঞা পালন করতে বলা হয়েছে—প্রথম আজ্ঞা থেকে দশম আজ্ঞা পর্যন্ত, একটিও আমরা উপেক্ষা করতে পারি না। আর কেউ বলতেও পারে না, “দশ আজ্ঞার মধ্যে নয়টি অবশ্যই পালন করা উচিত, কিন্তু চতুর্থ আজ্ঞা পালন করার প্রয়োজন নেই।”
এমনকি যে চার্চগুলি বিশ্রামদিন পালন করে না, তারাও দশ আজ্ঞার গুরুত্বকে সহজেই স্বীকার করে।
অতএব, এই দাবী যে “বিশ্রামদিন পালন করার দরকার নেই, কারণ এটি পুরাতন নিয়মের ব্যবস্থার অংশ হিসাবে নাশ হয়ে গেছে”—এটা পরস্পরবিরোধী এবং মিথ্যা। আজও, চতুর্থ আজ্ঞা হিসাবে আমাদের বিশ্রামদিনকে পবিত্রভাবে পালন করা উচিত।
দেখার সংখ্যা৮৪
#TUBE