বাইবেল ভবিষ্যদ্বাণী করে যে যখন মনুষ্যজাতি বাপ্তিস্মের দ্বারা অতীতের সমস্ত পাপ ও পাপী স্বভাব ধুয়ে ফেলবে এবং ধার্মিক কাজের দ্বারা নতুন জন্ম নেবে, তখন তারা স্বর্গীয় মাতা, অর্থাৎ কনের সুন্দর মসীনা বস্ত্র হবে, এবং স্বর্গরাজ্যে রাজকীয় যাজক হিসাবে অনন্ত মহিমা উপভোগ করবে।
স্বর্গের রাজকীয় যাজক হওয়ার জন্য, একজনের বাইবেলের দ্বারা ঈশ্বরের শিক্ষা গ্রহণ করা উচিৎ। ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা শুধু বিশ্রামদিন ও নিস্তারপর্ব পালন করে না, কিন্তু খ্রীষ্ট আনসাংহোং-এর শিক্ষাও তাদের হৃদয়ে গেঁথে নেয়, যিনি বলেছেন, “একে অপরের সাথে এক হও, পরস্পরকে প্রেম কর এবং নতুন স্বভাব পরিধান কর,” এবং ভাল কাজের দ্বারা সারা জগতের কাছে ঈশ্বরের মহিমা প্রকট করে সেগুলি অভ্যাস করে।
“আইস, আমরা আনন্দ ও উল্লাস করি, এবং তাঁহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল, এবং তাঁহার ভার্য্যা আপনাকে প্রস্তুত করিল। আর ইহাকে এই বর দত্ত হইল যে, সে উজ্জ্বল ও শুচি মসীনা-বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসীনা-বস্ত্র পবিত্রগণের ধর্ম্মাচরণ।” প্রকাশিত বাক্য ১৯:৭-৮
“কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ও ফরীশীদের অপেক্ষা তোমাদের ধার্ম্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোন মতে স্বর্গ-রাজ্যে প্রবেশ করিতে পাইবে না।” মথি ৫:২০
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি