যেমন বলা হয়ে থাকে, “মরুভূমির বালিতে সোনার হ্রদও একটি শীতল স্বচ্ছ ঝর্ণার চেয়ে তুচ্ছ এবং একটি হারানো মেষের কাছে একজন রাখাল সবচেয়ে ধনী রাজার চেয়েও মূল্যবান,” ঠিক তেমনি এই পৃথিবীতে যা মূল্যবান এবং স্বর্গরাজ্যে যা মূল্যবান, তার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। জগতের বহু মানুষ যে ধন-সম্পদ, সম্মান ও ক্ষমতাকে মূল্যবান বলে মনে করে, স্বর্গরাজ্যে সেগুলোর কোন মূল্য নেই। এই কারণেই প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা তাড়নার মধ্যেও স্বর্গরাজ্যের জন্য জীবনযাপন করতেন।
ঈশ্বরের রাজ্যে সবচেয়ে মূল্যবান কাজ হল ঈশ্বরের বাক্যকে বাস্তবে প্রয়োগ করা। ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা নতুন নিয়মের সত্যের মাধ্যমে এমনকি একটি হারানো আত্মাকেও খুঁজে বেড়ান, ঈশ্বরের এই বাক্যে বিশ্বাস করে যে, তারা স্বর্গরাজ্যে রাজা হিসাবে রাজত্ব করবেন এবং অনন্তকাল ধরে তারার মতো উজ্জ্বলভাবে চমকাবেন।
বিশ্বাসানুরূপে ইহাঁরা সকলে মরিলেন; ইহাঁরা প্রতিজ্ঞাকলাপের ফল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী, ইহা স্বীকার করিয়াছিলেন। ইব্রীয় ১১:১৩
আর যাহারা বুদ্ধিমান্, তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্ম্মিকতার প্রতি ফিরায়, তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে। দানিয়েল ১২:৩
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি