বাইবেল ভবিষ্যদ্বাণী করে যে, ঈশ্বর, শরীর ধারণ করে এসে, দায়ূদের সিংহাসনে রাজত্ব করবেন। এর অর্থ হল, ঠিক যেমন দায়ূদ ৩০ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন, তেমনি ঈশ্বর যখন শরীর ধারণ করে আসবেন, তখন তিনি ৩০ বছর বয়সে বাপ্তিস্ম গ্রহণ করবেন এবং তাঁর সুসমাচারের যাজকত্ব শুরু করবেন। ঈশ্বর যখন শরীর ধারণ করে আসবেন তখন তাঁকে চেনার জন্য এটি হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন।
কিন্তু, রাজা দায়ূদ, যিনি ৪০ বছর ধরে দেশ শাসন করেছিলেন, তার ব্যতিক্রমে যীশু স্বর্গে আরোহণের আগে তিন বছর ধরে তাঁর সুসমাচারের যাজকত্ব করেছিলেন। তাই, ভবিষ্যদ্বাণীর বাকি ৩৭ বছর পূর্ণ করার জন্য, ঈশ্বরকে অবশ্যই আরও একবার শরীর ধারণ করে আসতে হবে।
দায়ূদের রাজত্বের ভবিষ্যদ্বাণী অনুসারে, খ্রীষ্ট আনসাংহোং ৩০ বছর বয়সে বাপ্তিস্ম গ্রহণ করেন এবং বাকি ৩৭ বছরের সুসমাচারের যাজকত্ব সম্পন্ন করেন। তিনি চিরস্থায়ী নিয়ম, অর্থাৎ নতুন নিয়মের নিস্তারপর্বও নিয়ে এসেছিলেন, যা হল দায়ূদের চিহ্ন।
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি