যখন আমরা ঈশ্বরের ব্যবস্থা পালন করে জীবনযাপন করব, তখন আমাদের জন্য সর্বদা প্রচুর আশীর্বাদ সঞ্চিত থাকে। এই কারণে, ঈশ্বর পিতার যুগ থেকে যে পর্বগুলো স্থাপন করেছেন—যেমন বিশ্রামদিন ও নিস্তারপর্ব—সেগুলোর মধ্যে সর্বদা এই আদেশ রয়েছে, “ভুলে যেও না, বরং স্মরণ কর এবং চিরকাল পালন কর।”
বাইবেল বলে যে, যারা সর্বযুগে ঈশ্বরের ব্যবস্থা পালন করে, তারা ধার্মিক বলে আশীর্বাদপ্রাপ্ত হবে এবং যারা ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করে, তারা বিদ্রোহের জন্য দণ্ডিত হবে। ঈশ্বরের ব্যবস্থা না মানার ফলেই ইস্রায়েলীয়দের ব্যবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।
এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই, তিনি আপন দাস ভাববাদিগণ দ্বারা আমাদের সম্মুখে যে সমস্ত ব্যবস্থা রাখিয়াছেন, আমরা সে পথে চলি নাই। হাঁ, সমস্ত ইস্রায়েল তোমার ব্যবস্থা লঙ্ঘন করিয়াছে, তোমার বাক্যে অবধান করিবার অনিচ্ছায় বিপথগামী হইয়াছে, সেই জন্য ঈশ্বরের দাস মোশির ব্যবস্থায় লিখিত অভিশাপ ও শপথ আমাদের উপরে বর্ষিত হইয়াছে, কারণ আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছি। দানিয়েল ৯:১০–১১
আমার বিধিপথে গমন করিয়াছে, এবং সত্য আচরণের উদ্দেশে আমার শাসনকলাপ পালন করিয়াছে, তবে সেই ব্যক্তি ধার্ম্মিক; সে অবশ্য বাঁচিবে; ইহা প্রভু সদাপ্রভু কহেন। যিহিষ্কেল ১৮:৯
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি