এলিয় একাই ৮৫০ জন মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন; বালক দায়ূদ দৈত্য গলিয়াৎকে পরাজিত করেছিলেন; গিদিয়োনের ৩০০ যোদ্ধা ১,৩৫,০০০ মিদিয়নীয় সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছিল; ইস্রায়েলীয়রা ৪০ বছর ধরে মরুভূমিতে কষ্টভোগ করেছিল, এবং প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা তাড়না ও শহীদত্বের সম্মুখীন হয়েও সুসমাচার প্রচার করেছিলেন। প্রতিকূলতার মাঝে তাদের হৃদয় পরিশুদ্ধ হয়েছিল এবং তাদের বিশ্বাস ঈশ্বরের দ্বারা অনুমোদিত হয়েছিল; পরিশেষে, তারা বিজয়ের গৌরব লাভ করেছিলেন।
ঈশ্বর আগেই দেখেছিলেন যে তাঁর সন্তানরা কষ্টভোগ করবে এবং দিয়াবলের দ্বারা বাধার সম্মুখীন হবে। তবুও, পরিশুদ্ধির মাধ্যমে, তিনি প্রথমে তাদের মধ্যে তাঁর প্রতি ভক্তি, বিশ্বাস, আশা, ভালোবাসা এবং মন্দকে বর্জন করে উত্তমকে অনুসরণ করার মনোভাব গড়ে তুলতে পরিচালিত করেছেন, এবং এরপর তাঁর সর্বশক্তিমান ক্ষমতা দ্বারা তাদের জন্য অলৌকিক কাজ করেছেন।
মুষী রৌপ্যের জন্য ও হাফর সুবর্ণের জন্য, কিন্তু সদাপ্রভুই চিত্তের পরীক্ষা করেন। হিতোপদেশ ১৭:৩
আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই, তাহা পূর্ব্বে জানাই, আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। যিশাইয় ৪৬:১০
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি