সমস্ত মানবজাতি যেন জীবন পায়, এই গভীর আকাঙ্ক্ষা সহকারে ঈশ্বর নিস্তারপর্বের মহান প্রতিজ্ঞা স্থাপন করেছিলেন। ক্রুশে তাঁর মৃত্যুর আগের রাতে, তিনি তাঁর অন্তিম ইচ্ছা রেখে গিয়ে আমাদের আজ্ঞা দিয়েছিলেন, “তোমাদের অবশ্যই নিস্তারপর্ব পালন করা উচিত।”
নিস্তারপর্ব, যা স্বয়ং ঈশ্বর আমাদের পালন করতে আজ্ঞা দিয়েছেন, তা কখনোই মানুষের কর্তৃত্বে বিলুপ্ত হতে পারে না। ঠিক যেমন ইস্রায়েলীয়রা, যারা মিসরে দীর্ঘ দাসত্ব সহ্য করেছিল, নিস্তারপর্বের মাধ্যমে মুক্তি পেয়েছিল, তেমনই নিস্তারপর্বের সত্যই হল মৃত্যুর শৃঙ্খলে আবদ্ধ সমস্ত মানবজাতির জন্য মুক্তির একমাত্র পথ।
পরে তাড়ীশূন্য রুটীর দিন, অর্থাৎ যে দিন নিস্তারপর্ব্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। পরে সময় উপস্থিত হইতে তিনি ও তাঁহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাঁহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্ব্বে তোমাদের সহিত আমি এই নিস্তারপর্ব্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি; লূক ২২:৭–১৫
যীশু তাহাদিগকে কহিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাঁহার রক্ত পান না কর, তোমাদিগেতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। যোহন ৬:৫৩–৫৪
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি