যেমন পারস্যের রাজা কোরস বাইবেলে নিজের বিষয়ে ভবিষ্যদ্বাণী আবিষ্কার করে এতটাই অভিভূত হয়েছিলেন যে, তিনি ইস্রায়েলীয়দের বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন এবং যিরূশালেমে মন্দির নির্মাণ করেছিলেন, ঠিক তেমনি আমাদেরও বাইবেলে লিপিবদ্ধ ভবিষ্যদ্বাণীগুলিতে বিশ্বাস করা উচিৎ। কোরসের মতো একই গভীর আনন্দে পূর্ণ হয়ে, আমাদের অবশ্যই ঈশ্বরের আজ্ঞাকৃত সুসমাচার আমাদের সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণ দিয়ে প্রচার করা উচিৎ।
যীশু দশ মুদ্রার দৃষ্টান্তের মাধ্যমে যেমন শিক্ষা দিয়েছেন, তিনি ঈশ্বরের বাক্যের প্রতি ভয়ভক্তিশীল ব্যক্তিদের জন্য এক মহিমাময় ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছেন: তারা ঈশ্বরের সঙ্গে অনন্তকাল ধরে রাজত্ব করবে এবং স্বর্গরাজ্যে অনন্ত গৌরব উপভোগ করবে—এমন এক স্থান যেখানে আর মৃত্যু, শোক, কান্না বা যন্ত্রণা থাকবে না।
পরে আমি “এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী”দেখিলাম; কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে; এবং সমুদ্র আর নাই। . . .আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। প্রকাশিত বাক্য ২১:১–৪
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি