যেমন লেখা আছে, “যত লোক ভক্তিভাবে খ্রীষ্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে,” এবং যেমন যীশু বলেছিলেন, “কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে … আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদগামী হউক”, যারা স্বর্গরাজ্যের গৌরবের জন্য জীবনযাপন করে, তাদের সকলের জীবনে এক সংক্ষিপ্ত মুহূর্তের কষ্ট আসবেই।
এষৌ ও ঈষ্করিয়োতীয় যিহূদা মাংসিক জীবনযাপন করত এবং পাপের সুখের অন্বেষণ করত, যার ফলে তারা স্বর্গরাজ্যের আশীর্বাদ হারিয়েছিল। কিন্তু মোশি, যাকোব, দানিয়েল এবং তার তিন বন্ধু স্বর্গের সুখকে অধিক মূল্য দিয়ে প্রতিকূলতা জয় করেছিলেন। একইভাবে, ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা ঈশ্বরের প্রতিজ্ঞা করা স্বর্গের সুখের উপর তাদের আশা রাখেন এবং তাঁর আজ্ঞা অনুসারে নতুন নিয়ম বিশ্রামদিন ও নিস্তারপর্বের আশীর্বাদ প্রচারে নিজেদের উৎসর্গ করেন।
বিশ্বাসে মোশি বয়ঃপ্রাপ্ত হইলে পর ফরৌণের কন্যার পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার করিলেন; তিনি পাপজাত ক্ষণিক সুখভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন; তিনি মিসরের সমস্ত ধন অপেক্ষা খ্রীষ্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন, কেননা, তিনি পুরস্কারদানের প্রতি দৃষ্টি রাখিতেন। ইব্রীয় ১১:২৪–২৬
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি