সুসমাচার কাজের সাফল্য বা ব্যর্থতা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসের দৃঢ়তার উপর নির্ভর করে। ঠিক যেমন ঈশ্বর গিদিয়োন এবং যিহোশূয়ের সময়ে যুদ্ধে আমাদের দেখিয়েছিলেন, যাদের বিশ্বাস তাদের পরিবেশ ও পরিস্থিতি দ্বারা নড়ে যায় তাদের ঈশ্বরের সেনাবাহিনী থেকে বাদ দেওয়া হয় এবং যাদের ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে কেবল তাদেরই বিজয়ের ইতিহাস লেখার জন্য ব্যবহার করা হয়।
ঈশ্বর প্রত্যেক যুগকে এমনভাবে পরিচালিত করেছেন যা মানুষ কল্পনাও করতে পারে নি। এমনকি পবিত্র আত্মার যুগেও, যখন আমরা খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরের বাক্য, “জগৎকে রক্ষা করো”, সম্পূর্ণ বিশ্বাস করব, তখন আমরা স্বর্গীয় সেনাবাহিনীর লক্ষ্য অর্জন করব, যা হল রাজ্যের সুসমাচার সম্পূর্ণ করা।
তুমি খ্রীষ্ট যীশুর উত্তম যোদ্ধার মত [আমার] সহিত ক্লেশভোগ স্বীকার কর। কেহ যুদ্ধ করিবার সময়ে আপনাকে সাংসারিক ব্যাপাররূপ পাশে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে, তাহারই তুষ্টিকর হইতে পারে। ২ তীমথিয় ২:৩–৪
তখন যীশু নিকটে আসিয়া তাঁহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্ত্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। মথি ২৮:১৮–২০
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি