ইস্রায়েলীয়দের মিসর ত্যাগের সময় সমগ্র মিসরের উপর বিপত্তি নেমে এসেছিল, কিন্তু ইস্রায়েলীয়দের উপর কোন বিপত্তি আসেনি। ঈশ্বরের নিয়মযুক্ত স্থান এবং নিয়মহীন স্থানের মধ্যে এটাই ছিল আসল পার্থক্য। ঈশ্বর এক মহান প্রতিজ্ঞা করেছেন যে, যেখানেই তাঁর আজ্ঞা—নতুন নিয়মের নিস্তারপর্ব—পালন করা হয়, সেখানে তাঁর লোকেরা ভিতরে আসার ও বাইরে যাওয়ার সময়ে আশীর্বাদপ্রাপ্ত হবে, এবং তিনি তাদেরকে পৃথিবীর সমস্ত জাতির উপরে উচ্চ স্থানে স্থাপন করবেন।
ভাববাদী যিশাইয়, সফনিয় এবং পিতর সাক্ষ্য দিয়েছেন যে এই পৃথিবীর উপর আগুনের এক মহা বিপত্তি নেমে আসবে, কারণ জগৎ নতুন নিয়ম পালন করে না, যার মধ্যে ঈশ্বরের বিশ্রামদিন এবং নিস্তারপর্ব অন্তর্ভুক্ত আছে। বাইবেল সাক্ষ্য দেয় যে, কেবলমাত্র ঈশ্বরের নিয়ম পালন করার মাধ্যমেই মানবজাতি পিতা খ্রীষ্ট আনসাংহোং ও মাতা ঈশ্বরের সন্তান হতে পারে এবং সকল বিপত্তি থেকে ঈশ্বরের সুরক্ষা লাভ করতে পারে।
আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি, যত্নপূর্ব্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত কর, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন; আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্ব্বাদ তোমার উপরে বর্ত্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। . . . ভিতরে আসিবার সময়ে তুমি আশীর্ব্বাদযুক্ত হইবে, এবং বাহিরে যাইবার সময়ে তুমি আশীর্ব্বাদযুক্ত হইবে। দ্বিতীয় বিবরণ ২৮:১-৬
আর তুমি এই জাতির নিকটে এই সমস্ত কথা প্রচার করিলে যখন তাহারা তোমাকে বলিবে, সদাপ্রভু আমাদের বিরুদ্ধে এই সমস্ত মহাবিপদের কথা কেন বলিয়াছেন? আমাদের অপরাধ কি? আমাদের পাপ কি, যাহা আমরা আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে করিয়াছি? ...তোমাদের পিতৃপুরুষেরা আমাকে ত্যাগ করিয়াছে, তাহারা অন্য দেবগণের পশ্চাদগামী হইয়া তাহাদের সেবা করিয়াছে, তাহাদের কাছে প্রণিপাত করিয়াছে, এবং আমাকে ত্যাগ করিয়াছে, আমার ব্যবস্থা পালন করে নাই। যিরমিয় ১৬:১০-১১
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি