যখন ঈশ্বরের সন্তানরা তাঁর শিক্ষা অনুসারে জগতের লবণ ও জ্যোতি হয়ে ওঠে, তাদের সৎকর্মের দ্বারা ঈশ্বরের মহিমা প্রকাশ করে এবং নতুন নিয়মের সত্য দিয়ে মানবজাতিকে ঈশ্বরের দিকে পরিচালিত করে, তখন যেদিন তারা তাঁর সামনে উপস্থিত হবে, সেদিন ঈশ্বর সন্তুষ্ট হবেন এবং তাদের অফুরন্ত আশীর্বাদ দান করবেন।
যদি আমরা পবিত্র আত্মার যুগে খ্রীষ্ট আনসাংহোং এবং যিরূশালেম স্বর্গীয় মাতাকে গ্রহণ করে থাকি, তবে এখন থেকে আমাদের অবশ্যই জগৎ থেকে শেখা মন্দ অভ্যাসগুলো ত্যাগ করা উচিত এবং খ্রীষ্টান হিসাবে এক নতুন সত্তা ধারণ করা উচিত। যেহেতু এই জগৎ ক্রমশ তার ধার্মিকতা হারাচ্ছে এবং বিপথগামী ও দুষ্ট হয়ে উঠছে, তাই আমাদের অবশ্যই উপলব্ধি করা উচিত যে, নোহ ও লোটের দিনের মতোই ঈশ্বরের বিচারের দিন নিকটবর্তী, এবং আরও অধিক ঈশ্বরীয় জীবনযাপন করা উচিত।
অতএব, হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর, ইহাই তোমাদের চিত্ত-সঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও; যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পার, ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। রোমীয় ১২:১–২
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি